সারাদেশ

বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হলেন ভূঞাপুরের এসিল্যান্ড

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে বদলিজনিত বিদায় নিলেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শেখ আলাউল ইসলাম।

মঙ্গলবার (১২ জুলাই) ভূঞাপুরে তার শেষ কর্ম দিবসে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। বদলিজনিত কারণে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় যোগদান করবেন।

স্থানীয়রা জানান, ভূঞাপুরে যোগদান করার পর ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছিলেন। তার এ সাহসী উদ্যোগের কারণে অফিস হয়েছে দুর্নীতিমুক্ত। ভূমি সংক্রান্ত সমস্যা অনেকটা তুলনামূলকভাবে সহজ হয়েছে।

এ বিষয়ে সেবা দেয়ার ক্ষেত্রে সেবাগ্রহীতাদের জন্য ব্যবস্থা করে ছিলেন হেল্পডেস্ক, ভূমি বিষয়ে জানার জন্য ব্যবস্থা করেছেন বিলবোর্ড, ফেস্টুন, ফ্ল-চার্ট সহ বিভিন্ন চিত্রাবলী। ফলে সাধারণ জনগণ ভূমি বিষয়ে অন্যের কাছে সাহায্য না নিয়ে নিজে নিজেই ভূমি সংক্রান্ত সমস্যায় পড়লে করণীয় কি সে বিষয়ে অগ্রসর হতে পারছে। যার ফলে নামজারি নথিসহ বিভিন্ন রেজিস্টার সুন্দরভাবে সজ্জিত করে রাখা সম্ভব হয়েছে সরেজমিন উক্ত অফিসে গেলে উপরোক্ত চিত্রাবলী দৃষ্টিগোচর হয়।

এ সময় উপস্থিত সেবাগ্রহীতাদের সাথে আলাপকালে একজন বলেন, এসিল্যান্ড স্যার ভূমি বিষয়ে যেসব সেবা প্রদান করেছেন তা সত্যিই অতুলনীয়। উনার মেধা, দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে এই অফিসের আশপাশে দালাল চক্রের হাত থেকে সাধারণ জনগণ মুক্তি পেয়েছে। আমরা সাধারণ জনগণ ভূমি বিষয়ে অতি সহজেই সেবা গ্রহণ করতে পারছি। আমাদের সেবার জন্য স্যার যে কাজ করেছেন তা অন্য কোন এসিল্যান্ড এমন উদ্যোগ নেননি বলে তারা জানান।

আমরা ভূঞাপুর উপজেলাবাসী উনার কাছে কৃতজ্ঞ থাকব। উনার বিদায়ে আমরা একজন পরিশ্রমী কর্মকর্তাকে হারালাম। পাশে উপস্থিত অন্য একজন বলেন, স্যারের এমন উদ্যোগের কারণে আমাদের মত সাধারণ জনগণ যেমন লাভবান হয়েছে তেমনি ক্ষতি হয়েছে কিছু দালাল চক্রের।

নিয়মিত দায়িত্বের বাইরেও তিনি বিগত কয়েক দিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করেন। উদ্ধার করেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় বেদখল সরকারি জমি। এছাড়া সকল মানবিক কাজে তার ব্যাপক অংশগ্রহণ থাকায় সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেন।

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউল ইসলাম বলেন, ভূঞাপুরে নিয়মিত দায়িত্বের বাইরে সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত বিরোধ, সমস্যা ও জটিলতা দূর করার চেষ্টা করেছি। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ, উপজেলা ও জেলা প্রশাসনসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। বদলিজনিত কারণে ঢাকা জেলায় কেরানীগঞ্জ উপজেলায় যোগদান করার আগে ভূঞাপুরে ভালবাসা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। মানুষের ভালবাসা আমাকে সঠিকভাবে দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা