সারাদেশ

এনএসআই কর্মকর্তা ও তার ভাগ্নির মরদেহ উদ্ধার

মোঃ সানাউল্লাহ, বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় পায়রা, বলেশ্বর ও বিষখালি এ তিন নদীর মোহনায় পরিবারের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের (৫৪) ও তার ভাগ্নি নুর আক্তার জুঁইয়ের (১৭) মরদেহ পাওয়া গেছে।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে তিন নদীর মোহনার (শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নামে পরিচিত) প্রায় আড়াই কিলোমিটার দূরে জুঁই ও প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে মোস্তফা কাদেরের মরদেহ পান স্থানীয় জনগণ।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান। জানা যায়, সপরিবারে নদীর মোহনায় ঘুরতে গিয়েছিলেন মোস্তফা কাদের।

বেলা ১২টার দিকে গোসল করার সময় স্রোতের টানে অনেকটা গভীরে চলে যান তারা পাঁচজন। পরে তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোস্তফা কাদের ও তার বোনের মেয়ে জুঁই নিখোঁজ হন।

এ বিষয়ে তালতলীর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বরগুনা ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। তবে মরদেহ দু’টি উদ্ধার করেন স্থানীয় লোকজন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা