নোয়াখালীতে যুবকের আত্মহত্যা
সারাদেশ

নোয়াখালীতে যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘ঋণে জর্জরিত’ এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় সেনবাগ থানায় ১টি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় কারফিউ জারি

নিহত মো. হারুনুর রশিদ (৩৫) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের মিজি বাড়ির মৃত ছাদু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঋণের বোঝা সইতে না পেরে বসত বাড়ির সামনে থাকা আম গাছের ঢালের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওসি আরো জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা