সারাদেশ

গাইবান্ধায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় ভুল চিকিৎসায় ওমর উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ১৩ জুলাই বুধবার সকাল ১১টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল গেট সংলগ্ন ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত ওমর উদ্দিন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নয়ন শেখের ছেলে। নিহতের স্ত্রী হাসনা বেগম বলেন, বুধবার সকাল ৭টার দিকে হার্টের চিকিৎসার জন্য ওমর উদ্দিনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করি।

ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যেতে বলেন। এ সময় ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম রোগী ওমর উদ্দিনকে ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে যান। ডাক্তার প্রেসার স্বাভাবিক করতে স্যালাইনের মধ্যে দেওয়ার জন্য একটি ইনজেকশন আনতে বলেন। পরে ইনজেকশন আনার পর সেটি স্যালাইনে না দিয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম রোগীর হাতে পুশ করেন। এরপরই তিনি মারা যান।

ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক মনির হোসেন মুরাদ বলেন, হৃদরোগের সমস্যা নিয়ে ওমর উদ্দিন নামে এক বৃদ্ধ রোগীকে নিয়ে তার স্বজনরা সকাল ১১টার দিকে ঢাকা ডায়াগনস্টিক সেন্টার এ নিয়ে আসেন। তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। তাকে রংপুরে রেফার্ড করা হয়েছিল। এ সময় তার প্রেসার একেবারেই কম ছিল।

আমি হৃদরোগের প্রাথমিক ঔষধ খাইয়ে আমার চেম্বারে আসি এবং প্রেসার স্বাভাবিক করতে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুমকে একটি ইনজেকশন আনতে বলি। ইনজেকশনটি প্রতি মিনিটে ৮ ফোঁটা করে স্যালাইনে পুশ করার নিয়ম। পরিচালক এম আই কাইয়ুম আমাকে না জানিয়ে ইনজেকশনটি রোগির শরীরে সরাসরি প্রবেশ করানোর ১ মিনিটের মধ্যেই ওমর উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. আ খ ম আখতারুজ্জামান বলেন, কোনো ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়াটাই অবৈধ। চিকিৎসক ছাড়া ডায়াগনস্টিক সেন্টারের একজন পরিচালক কিভাবে ইনজেকশন পুশ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থী...

মিরপুরে শাহ আলীর মাজারে হামলায় মামলা, গ্রেপ্তার ৩

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও...

স্ত্রী-কন্যাসহ সামরিক শাখাপ্রধান নিহত, নিশ্চিত করল হামাস

ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা