ছবি : সংগৃহিত
সারাদেশ

সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার দেবহাটায় একই দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দুই কিশোরের মরদেহ উদ্ধার

সোমবার (৮ মে) বিকেলে উপজেলার দক্ষিণ কোমরপুর গ্রামে একসঙ্গে ২ শিশু এবং একই উপজেলার তিলকুড়া গ্রামে আরও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) এবং তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন (৪) পানিতে ডুবে মারা গেছে বলে জানান পারুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুল কাদের।

আরও পড়ুন : পার্বতীপুরে শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ

তিনি আরও জানান, সোমবার বিকেল ৪টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর খেলা করছিল। ওই সময় শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যাস্ত ছিলেন। পরে তাদের খোঁজ করতে গিয়ে রিপনকে পানিতে ভাসতে দেখে।

এ সময় স্থানীয়রা ছুটে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত সভা

অপরদিকে সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭) পানিতে ডুবে মারা গেছে।

তিনি আরও জানান, ওই শিশু স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে পানিতে পড়ে ডুবে যায়।

আরও পড়ুন : ইসলামপুরে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

এসময় তার সাথে থাকা বড়ভাই চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে ৩ শিশু মারা গেছে।

আরও পড়ুন : উলিপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি শেখ ওবায়দুল্লাহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা