ছবি-সংগৃহিত
সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে সৈয়দ তুহিন ও মেহাম্মদ ইব্রাহীম ছৈয়াল নামের দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও একজন। তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়া‌র্ডের সিড্যা গ্রা‌মে এ দুর্ঘটনা ঘটে।

ডামুড্যা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গালিবয় র‌্যাপার ধর্মেশ পারমার আর নেই

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সিড্যা গ্রামের আব্দুল খালেক মীরের নির্মাণাধীন নতুন সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের মালামাল খুলতে নামেন তুহিন ও ইব্রাহীম। অনেকক্ষণ পর তাদের সাড়া না পে‌য়ে খোঁজাখুঁ‌জি শুরু ক‌রেন স্থানীয়রা।

একপর্যায়ে আবুল হোসেনও সেপটিক ট্যাংকে নামেন। পরে অসুস্থ অবস্থায় তাদের ৩জনকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুহিন ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা