ছবি-সংগৃহিত
খেলা

কোটি টাকা বোনাস ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসছে পুরো দেশ। সেই সাথে এই আনন্দের সাগরে ভাসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর এই ঐতিহাসিক জয়ের জন্য বিসিবি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বলে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি অবশ্যই এটা বড় প্রাপ্তি। খেলা শেষ বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: নতুন রূপে আসাদুজ্জামান নূর

তিনি আরও বলেন, সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। খেলোয়াড়দের জন্য।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা