ছবি-সংগৃহিত
বিনোদন

নতুন রূপে আসাদুজ্জামান নূর

বিনোদন ডেস্ক: বাংলার জনপ্রিয় ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। যদিও এখন তাকে আগের মতন পর্দায় খুব একটা দেখা যায় না। তবে তিনি মাঝে মধ্যে বিশেষ কিছু কাজ করে থাকেন।

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’ নামে ধারাবাহিক নাটক। এর ‘আগুনপাখির বাসা’ গল্পে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। নাটকটিতে চারটি চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকের গল্প দেখা যায়, গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামে মহল্লার পুরোনো বাড়িটিতে নাসির আহমেদ নামে এক ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনো দেখা যায় না। সেই বাড়িতে আরও তিনজন কাজ করেন।

আরও পড়ুন: নিজেকে উভলিঙ্গ মনে হয়

তবে মিতু-টিটুরা লক্ষ্য করে, এই ৪ জনকে কখনো একসঙ্গে দেখা যায় না। প্রত্যেকেই আলাদা আলাদা থাকেন। এমনকী তাদের আচরণ রহস্যময়। খুদে গোয়েন্দার দল একসময় সঠিক রহস্য ভেদ করে ফেলে রহস্য। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের কিছু বীরত্বগাথা।

গল্পটি লিখেছেন স্বপন নাথ, প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন। আসাদুজ্জামান নূর ছাড়াও অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা ও নীল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা