বিনোদন

মৌসুমীকে মিস করছেন সানী

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। আদর্শ তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। গত কয়েকদিন থেকে অসুস্থ সানী। করোনা উপসর্গ সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছেন তিনি। সে কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও যেতে পারেননি। ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ওমর সানী লিখেছেন, চার পাঁচ দিন যাবৎ সর্দি কাশি গলাব্যথা এ নিয়ে চলছিল, সাথে ডাক্তারের পরামর্শ চলছে ওষুধ এন্টিবায়োটিক। কিন্তু গতকাল থেকে শরীর আর চলছে না, দোয়া করবেন আপনারা।

তিনি আরও লিখেছেন, দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতে পারলাম না, ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে দূরে থেকেও খুব কাছে। দোয়া করবেন।

জানা গেছে, করোনার উপসর্গ হওয়ায় আজ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে গিয়েছেন ওমর সানী।

সানীর স্ত্রী নায়িকা মৌসুমী বর্তমানে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ছেলে ও ছেলের বউকে নিয়ে দেশে আছেন ওমর সানী।

আরও পড়ুন: রাজধানীতে জাল নোটসহ নারী গ্রেফতার

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মার্চ। তবে তখন বিয়ের খবরটি কাউকে জানাননি তারা। বিয়ের পাঁচ মাস পর ২ আগস্ট বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন দুজন। দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজাকে নিয়ে সানী-মৌসুমীর সংসার। গত ২৬ মার্চ সানী-মৌসুমী পুত্র স্বাধীন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা