ছবি-সংগৃহিত
বিনোদন

আবারও ভাইরাল পরীর বিয়ে!

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন এ সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। বাস্তবের মতো ‘গুণিন’ সিনেমার গল্পেও তাদের বিয়ে হয়েছে।

মূলত এই সিনেমায় কাজ করতে গিয়ে এক হন রাজ-পরী। তবে নতুন খবর হচ্ছে, এবার অনলাইনে দেখা যাবে পরীমনি ও শরীফুল রাজের বিয়ে। এই জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘গুণিন’ সিনেমা ২৪ মার্চ রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

আরও পড়ুন: রাজনীতিতে প্রিয়াঙ্কা

সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে ‘গুণিন’ তেমনটাই হচ্ছে। আর পুরো পরিকল্পনাটা করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠানই।

সিনেমাটি প্রযোজনা করেছে চরকি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটির প্রধান দুই চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা