সারাদেশ

বড়াইগ্রামে টিসিবি’র পণ্য পাবে সতেরো হাজার পরিবার

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, বড়াইগ্রাম (নাটোর): সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় চলতি বছর রমজানের আগেও মাঝামাঝি সময়ে নাটোরের বড়াইগ্রামে ১৬ হাজার ৯৬৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করবে উপজেলা প্রশাসন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ৬ জন ডিলারের মাধ্যমে তিন দফায় মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করা হবে।

আরও পড়ুন: রাজধানীতে নম্বরের ভিত্তিতে চলবে গাড়ি

টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি নিয়ে শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন ইউএনও মোসাঃ মারিয়াম খাতুন। এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও মোসাঃ মারিয়াম খাতুন বলেন, আগামী ২০ মার্চ বনপাড়া পৌরসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপস্থিত থেকে টিসিবির পণ্য রিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

আরও পড়ুন: ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

তিনি আরও জানান, এরই মধ্যে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় টিসিবির নির্ধারিত ৬ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমান ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৫০ টাকা কেজি দরে দুই কেজি ছোলা, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। রোজার আগে ও মাঝে মোট তিনটি ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা