সারাদেশ

সোনাইমুড়ীতে মাদ্রাসার শ্রেণি কক্ষে আ’লীগের বর্ধিত সভা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদ্রাসার একটি শ্রেণি কক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসার একাডেমিক ভবনের ৩য় তলায় একটি শ্রেণি কক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

নাম প্রকাশে অইচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, বর্তমান মেয়াদে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৪ বছর ক্ষমতায়। বর্তমানে দুই মেয়াদে (সোনাইমুড়ী-চাটখিল) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ হওয়ার পরও উপজেলায় দলীয় কোনো কার্যালয় নেই। এতে তৃণমূলের দলীয় নেতাকর্মীরা হতাশ।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্দেশনা অনুয়ায়ী আগামী ২৩ জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সম্মেলন করার লক্ষ্যে আজ এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু জানান, উপজেলায় দলীয় কার্যালয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা