সারাদেশ

গৌরীপুরে টিসিবির পণ্য নিয়ে প্রেস ব্রিফিং

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিন্ম আয়ের পরিবারের জন্য সরকার কর্তৃক টিসিবি’র পণ্য বিক্রয় উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টায় উপজেলা অফিসার ক্লাবের সম্মেলন কক্ষে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিং করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, আগামী ২০ মার্চ সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিন্ম আয়ের এক কোটি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করবেন। এতে গৌরীপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৯১১জন্য পরিবারকে প্রথম ধাপে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলসহ ৪৬০ টাকা প্যাকেজে সরবরাহ করা হবে।

মালামাল বিতরনের সার্বিক বিষয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন।

আরও পড়ুন: বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার, উপজেলা জনস্থাস্থ্য কর্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী সালাউদ্দিন সোহেল, গৌরীপুর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ শাহ্জালাল।

আরও উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ, ৭ জনকে জরিমানা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে ব...

টিকটকে পরিচয়-প্রেম, সমকামী বিয়ের দাবিতে অনড় যুবক ও কিশোর

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়। সেখান থেকে বন্...

দেশের প্রতিটি জেলায় নির্মিত হবে আধুনিক মন্দির : ধর্মমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ়করণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের ধর্মীয় অধিকা...

২০২৭ সালে দুই লাখ মানুষকে স্থায়ীভাবে থিতু হওয়ার সুযোগ দিচ্ছে অটোয়া

কানাডার ২০২৭ সালের অতিরিক্ত পিআর উদ্যোগ এক নজরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা