খেলা

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ৩টি লোনাসহ ৪৬-১৫ পয়েন্টে।

আরও পড়ুন: ঢাকায় মা‌র্কিন আন্ডার সেক্রেটারি

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পল্টন শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের বিশাল জয়ে বড় অবদান অধিনায়ক তুহিন তরফদারের। তিনিই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় নিয়ে গড়া ইংল্যান্ড কাবাডি দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশ প্রথমার্ধে ২টি লোনাসহ ২৭-৪ পয়েন্টে এগিয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্রনাট্য এগুতে থাকে একইভাবে। প্রতিযোগিতা শুরুর আগে ইংল্যান্ড অধিনায়ক সোমেশ্বর দূত কালিয়া যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তার ছিঁটেফোটাও দেখা যায়নি। একের পর পর তাদের রেইডাররা ধরাশায়ী হতে থাকে মনিরুল-সম্রাট মিয়াদের কাছে। বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

ইউনিসেফকে উপেক্ষা করে টিকা ক্রয় পদ্ধতি বদল অন্তর্বর্তী সরকারের

বাংলাদেশে টিকার সংকট ও টিকাদান কর্মসূচি ব্যাঘাতের...

ছোট বন্ধুরা, বাংলাদেশ তাকিয়ে তোমাদের দিকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থ...

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণসভা 

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত...

কেন ধানমণ্ডি লেকের নাম নজরুল লেক হওয়া উচিত

সম্প্রতি ইউটিউবে নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ড...

বৃষ্টির দিনে ঘুম বেশি আসার কারণ কী?

আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টির ধারায় মানুষ ও প্রাণিকূল...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা