খেলা

এশিয়ার সেরা বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: এশিয়া কাপ আরচ্যারি স্টেজ-১ এ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। স্বভাবতই রুপা পেয়েছে ভারত। একই ইভেন্টে ব্রোঞ্জ অর্জন করেছে মালোয়েশিয়া।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

শনিবার (১৯ মার্চ) থাইল্যান্ডে রোমান সানা-নাসরিন আক্তার জুটি ৫-৩ সেটে ভারতীয় জুটিকে হারায়। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন।

এর আগে শুক্রবার (১৮ মার্চ) এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে আরচ্যারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক থাইল্যান্ড এবং সেমিফাইনালে কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ মিশ্র দল।

কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৬-০ সেট পয়েন্টে এবং সেমি-ফাইনালে কাজাখস্তান জুটিকে একই ব্যবধানে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়েছিলেন রোমান-নাসরিন জুটি।

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

এদিকে, নাসরিনের সামনে আরও সোনা জয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন এই আর্চার। আজই তার ইভেন্ট রয়েছে। ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ স্বদেশি দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের দুটি পদকই বাংলাদেশের নিশ্চিত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা