ছবি-সংগৃহিত
খেলা

দ.আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ৩৮ রানের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল। এর আগে ৯ ওয়ানডে খেলে একটিতেও জয় পায়নি টাইগাররা। এবার সব পরাজয়ের দুঃখ নিবারণের প্রথম চেষ্টায় সফল লাল সবুজের দল।

সাকিব আল হাসান, লিটন দাস ও ইয়াসির আলীর ফিফটিতে বাংলাদেশ ৭ উইকেটে ৩১৪ রান করে। যা এখন পর্যন্ত প্রোটিয়াদের মাটিতে সর্বোচ্চ রান ছিল।

৩১৪ রান তাড়া করতে নেমে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর টেম্বা বাভুমা-ভ্যান ডার ডুসেন ও ডুসেন-মিলার দুবার জুটি গড়ে খেলার হাল ধরেন।

আরও পড়ুন: ভালো লাগা থেকে খেলছি

কিন্তু তাসকিন, শরিফুলের ও মিরাজের ঘূর্ণিতে তারা জয় পর্যন্ত নিয়ে যেতে পারেননি দলকে। সর্বোচ্চ ৮৬ রান করেন ডুসেন। ৭৯ রান আসে মিলারের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিরাজ। এ ছাড়া তাসকিন ৩ ও শরিফুল নেন ২ উইকেট ।

এক নজরে দেখে নিন দুই দলের সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৩১৪/৭ (৫০ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ২৭৬/৯ (৪৮.৫ ওভার)

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা