খেলা

শেষ অবধি দলকে জেতাতে পারলেন না

সান নিউজ ডেস্ক: শেষ ভালো যার সব ভালো তার। বোলিংয়ের শুরুটা ভালো হলেও শেষটা হয়েছিল হতাশার। নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুনরা আশার আলো নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু শেষ অবধি দলকে জেতাতে পারলেন না কেউই।

আরও পড়ুন: বিশ্বব্যাপী ফের বাড়ছে মৃত্যু ও শনাক্ত

বৃহস্পতিবার (১৭ মার্চ) নারী বিশ্বকাপের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করা ক্যারিবীয়ানদের ১৪০ রানের বেশি করতে দেননি সালমা খাতুনরা। জবাব দিতে নেমে ১৩৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৫ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান ওপেনার শামীমা সুলতানা। আরেক ওপেনার শারমিন আক্তারের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

২৫ বলে ১৭ রান করে শারমিনও ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর নিগারের সঙ্গী হন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক। এই ‍দুজনের জুটিতে আসে ৩০ রান। এরপর ২৩তম ওভারে এসে দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এর আগেই আউট হন ফারজানাও।

আরও পড়ুন: ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানজট

৬৫ বলে ২৩ রান করে তার বিদায়ের পর রিতু মণি ও রুমানা আহমেদ কোনো রান না করেই আউট হয়ে যান। ৭৭ বলে ২৫ রান করে নিগার সুলতানা ফিরলে বাংলাদেশের একমাত্র আশা হিসেবে মাঠে থাকেন সালমা খাতুন।

কিন্তু পাতা ফাঁদে পা দেন তিনিও। মিড উইকেটকে ক্লোজ করে বল করেন অধিনায়ক টেইলর। সালমাও বল তুলে দেন ঠিক সেখানেই। ৪০ বলে ২৩ রান করে সাজঘরে ফেরত যেতে হয় তাকে। শেষদিকে জাহানারা আলম ও নাহিদা সুলতানা চেষ্টা চালালেও কাজ হয়নি।

এর আগে মাউন্ট মঙ্গুনইতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরু থেকে আক্রমণাত্মক ফিল্ডিংয়ের ফলও বাংলাদেশ পেয়ে যায় দ্রুতই। ক্যারিবীয়নদের দলীয় ২৯ রানে প্রথম উইকেট যায়।

২০ বলে ১৭ রান করা দিয়েন্দ্রা ডটিনকে সাজঘরে ফেরত পাঠান জাহানারা আলম। আরেক ওপেনার হেইলি ম্যাথিউসকেও ৪৩ বলে ১৮ রান করার পর আউট করে দেন নাহিদা আক্তার। দুই ভয়ঙ্কর ওপেনারের ফেরার পর কাজটা সহজ ছিল মেয়েদের। ওই পথে এগোচ্ছিলও ভালোভাবে।

আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৭ বলে ৪ রান করা অধিনায়ক স্টেফেনি টেইলরকেও ফেরায় বাংলাদেশ। ৭০ রানে ৭ ব্যাটসম্যানকে ফিরিয়ে ১০০ এর আগেই ক্যারিবীয়ানদের অলআউট করার সুযোগ আসে বাংলাদেশের সামনে।

কিন্তু শেমাইন ক্যাম্পবেলের জন্য সম্ভব হয়নি সেটি। অষ্টম উইকেট জুটিতে অ্যাফি ফ্লেচারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি। ১০৭ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন তিনি। ১৪০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা