জাতীয়

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

সান নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় বকাবকি করলে সে আত্মহত্যা করে।

আরও পড়ুন: রুশ হামলায় মার্কিন নাগরিক নিহত

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে খিলগাঁও থানার তালতলা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, ওই ছাত্রী জন্মের পরপর তার বাবা-মার ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তারা আবার অন্য জায়গায় বিয়ে করেন। এরপর থেকেই সে তার দাদির কাছেই থাকত। সম্প্রতি স্থানীয় এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিষয়টি তার দাদি ও ফুফু জানতে পারে। জানার পর তাকে অনেক বকাঝকা করা হয়। এ নিয়ে গত কয়েক দিন ধরে তাকে কড়া শাসনে রেখেছিল তার পরিবার। গতকাল রাতে দাদির সঙ্গে শুয়েছিল সে। দাদি বাথরুমে গেলে দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও থেকে এক কিশোরীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাঁ হাতে ধারালো ব্লেড দিয়ে কাটার চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানজট

মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়ে তারাই তদন্ত করছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা