আন্তর্জাতিক

রুশ হামলায় মার্কিন নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের চেরনিভ শহরে রাশিয়ার বাহিনীর গোলাবর্ষণে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে নিহত ওই মার্কিন নাগরিক হলেন জেমস হুইটনি হিল। রুশ বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে তিনি মারা যান।

বিবিসির এক বিবৃতিতে ইউক্রেনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে ১৭ মার্চ রাশিয়ার হামলায় মার্কিন নাগরিক মারা গেছেন। নিহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এই করুণ সময়ে ওই পরিবারের পাশে আমরা রয়েছি। এছাড়া আমাদের কিছুই বলার নেই।’

জানা গেছে, জেমস হুইটনি হিলের সঙ্গী একজন ইউক্রেনীয়। তার ওই সঙ্গী বেশ কিছু রোগে আক্রান্ত। ইউক্রেনের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাতে গত বছরের ডিসেম্বরে সঙ্গীসহ ইউক্রেন যান জেমস হিল। রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মার্কিন এই নাগরিক ইউক্রেনের পরিস্থিতি নিয়ে লিখছিলেন।

ইউক্রেনে নিরাপত্তা পরিস্থিতির কীভাবে অবনতি ঘটছে ফেসবুকে সে সম্পর্কে নিয়মিতই লিখছিলেন হিল। সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘হামলা থেকে পালিয়ে বাঁচতে চাওয়া মানুষজন প্রতিদিন প্রাণ হারাচ্ছেন। কিন্তু আজ রাতে এখানেও বোমা হামলা হয়েছে। এখন এখানে চারদিকেই শুধু বিপদ আর ঝুঁকি।’

আরও পড়ুন: ফের ফিল্মফেয়ার জিতলেন জয়া

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি আরও লিখেছিলেন, ‘দিনে মাত্র কয়েক ঘণ্টা ওয়াইফাই সুবিধা পাই। আমাদের যে খাবার আছে তা কয়েক দিন পরই ফুরিয়ে যাবে।’

জাতিসংঘের হিসাব অনুযায়ী ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৫২ শিশুসহ ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১২৪ জন। তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা