সংগৃহীত ছবি
বিনোদন

আরশকে ‘নিমকহারাম’ বললেন তানিয়া

বিনোদন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের দুই আলোচিত তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই একসঙ্গে কাজ করেছেন তারা। তবে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের কাদা ছোড়াছুড়িতেই স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: চটেছেন মৌসুমী হামিদ

সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে ওপরকে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া।

অভিনেত্রী বলেন, আরশ যখন তার ক্যারিয়ার শুরু করে তখন থেকেই আমি তার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমি নিজে যেখানে সিন্ডিকেটের শিকার, সেখানে আরও একটা মানুষের ক্যারিয়ারের নিয়ে এগুলা করব, প্রথমত এগুলা আমি চিন্তা করতে পারি না। আরশের সঙ্গে শুরু থেকেই আমি ছিলাম। যখন ওকে কেউ চিনত না, নিউ কামার। তখন থেকে ওকে সাপোর্ট দিতে থাকি। কিন্তু ওর ক্যারিয়ার যে খারাপ করে দেব, বা নষ্ট করে দেব বা খারাপ কিছু এটা আমি কখনও আমার জায়গা থেকে চাইনি।

তানিয়া বলেন, আমার সঙ্গে তার যেটা হয়েছে, আমার যদি কোনো কাজ আসে, সেটা যদি আমার কাছে ভালো মনে হয়, আমি আরশের কাছে শেয়ার করেছি। শেয়ার করার পরে হয়ত বলেছি, তোমার কাছে ধরো একটা টাইম আছে, সাতদিনের বা পাঁচদিনের, অন্য কাউকে নিয়ে দেখতে পারো যাতে তুমিও না ফাঁসো, আমিও না ফাঁসি- এসব কথাবার্তা আমার সাথে হয়েছে।

তিনি আরও বলেন, ‘তোমার সাথে যেটা আলোচনা করেছি, আমার কালকে শ্যুটিং, তোমারে ফাঁসিয়ে দেই নি, ওগুলাও যখন আমি করিনি তখন গিয়ে তুমি যদি বলো আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাচ্ছি, ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছি, তাহলে আমার মনে হয়, তুমি নিমকহারাম ছাড়া কিছুই না। আরশ এমনও করেছে আমার কালকে শ্যুট আর আজকে ও প্যাক আপ করেছে। আরশ এটা কখনও বলতে পারবে না, আমি কখনও আরশের শ্যুটিং এভাবে নষ্ট করে দিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা