বিদায়ের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস (ছবি: সংগৃহীত)
খেলা

পিএসজির পর জুভেন্টাসও ডুবল 

ক্রীড়া প্রতিবেদক: পিএসজির পর এবার চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে ইতালিয়ান জায়ান্ট দল জুভেন্টাস। প্রথম লেগে ১-১ ড্র করেছিল তারা। ফলে শেষ ষোলোর ফিরতি লেগে জয়ের কোনো বিকল্প ছিল না জুভেন্টাসের সামনে।

জয়ের লক্ষ্যে মাঠে নেমে বুধবার রাতে স্প্যানিশ দল ভিয়ারিয়ালের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেই বসেছে ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছেড়ে দেওয়ার পর থেকে জুভেন্টাসের সময়টা কিছুতেই ভালো কাটছে না। সিরিএ লিগে আছে টেবলের চার নম্বর স্থানে, লিগ জেতার আশা করছে না বিয়েঙ্কোনেরিরা।

তাই এবার মনোযোগ ছিল চ্যাম্পিয়নস লিগে, সেখান থেকেও ছিটকে গেল জুভিরা।

এদিকে বুধবারের ম্যাচে অবশ্য ৭৭ মিনিট পর্যন্ত মাঠে আধিপত্য দেখিয়েছে জুভেন্টাস। এ সময়ে তাদের ১৪টি শটের বিপরীতে সফরকারী ভিয়ারিয়ালের একটি শটও ছিল না লক্ষ্যে। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। কিন্তু শেষদিকে মাত্র ১৩ মিনিটের ঝড়ে সব ওলট-পালট হয়ে যায় তুরিনের বুড়িদের।

ম্যাচের ৭৭ মিনিটে ডি বক্সে ফাউল করে ভিয়ারিয়ালকে পেনাল্টি দিয়ে বসে জুভেন্টাস। জেরার্ড মরেনোর শট গোলরক্ষক ভয়চেখ সজ্যাসনির হাতে লেগে জালে জড়ায়। ১-০ গোলে এগিয়ে তখনই ঝড়ের শুরু ভিয়ারিয়ালের। ম্যাচের ৮৫ মিনিটে প্রতি আক্রমণে উঠে ফের জুভেন্টাসের জালে বল জড়িয়ে দেন ভিয়ারিয়ালের পাও তোরেস।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

শেষ সময়ে ডি বক্সে হ্যান্ডবলের দোষে ফের পেনাল্টি দিয়ে বসে জুভেন্টাস। স্পট কিক থেকে গোল করে তুরিনের দলটির কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন দানজুমা। ৩-০ গোলের হার আর বিদায়ের তেতো স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।

ম্যাচ হাইলাইটস দেখুন—

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা