প্রোটিয়া ক্রিকেটার আলবি মরকেল (ছবি: সংগৃহীত)
খেলা

সাকিবদের পাওয়ার হিটিং শেখাবেন মরকেল

ক্রীড়া প্রদিবেদক: দক্ষিণ আফ্রিকার সফরে টাইগারদের পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার আলবি মরকেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন

তবে দীর্ঘ দীন নয়, মাত্র পাঁচ দিনের জন্য নিয়োগ পেয়েছেন তিনি। আফ্রিকার মাটিতে আসন্ন ওয়ানডে সিরিজে দ্রুত রান তোলার লক্ষ্যেই কাজ করবেন মরকেল।

পাওয়ার হিটিং পরামর্শক মরকেলকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তিনি (মরকেল) খুবই অভিজ্ঞ একজন ব্যাটার। তার কোচিংয়ের মাধ্যমে আমাদের ব্যাটাররা উপকৃত হবেন।’

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ওয়ানডেতে ১০০.২৬ এবং টি-টোয়েন্টি ১৪২.২৯ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করার অভিজ্ঞতা আছে আলবি মরকেলের। টেস্ট খেলেছেন মাত্র একটি। সেখানেও তার স্ট্রাইক রেট ৮১ দশমিক ৬৯।

আরও পড়ুন: রোনালদোদের হারিয়ে শেষ আটে অ্যাতলেটিকো

প্রসঙ্গত, এ মাসের ১৮ তারিখ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সফররত টিম বাংলাদেশ। একদিন পর দ্বিতীয় ও ২৩ মার্চ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। এরপর মার্চের ৩০ তারিখে প্রথম ও ৮ এপ্রিল শেষ টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা