ছবি- সংগৃহিত
খেলা

আইপিএলে মোস্তাফিজদের কোচ ওয়াটসন

স্পোর্টস ডেস্ক : আইপিএলের মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন শেন ওয়াটসন। দলটির প্রধান কোচ আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের পরামর্শেই দুবার আইপিএল জয়ী ওয়াটসনকে সহকারী কোচের পদে নিয়োগ দিয়েছে দিল্লি।

পন্টিং ওয়াটসন ছাড়াও যেখানে কোচিং প্যানেলে থাকছেন প্রবীণ আমরে, অজিত আগারকার ও জেমস হোপস।

আরও পড়ুন: অনুশীলনে টাইগাররা

দিল্লি ক্যাপিটালসে নিজের নিয়োগ চূড়ান্ত হওয়ার পর সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ওয়াটসন বলেন, ‘আইপিএল, বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। খেলোয়াড় হিসেবে আমার স্মরণীয় কিছু স্মৃতি আছে, সবার প্রথমে ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের সঙ্গে শিরোপা জয়, যার নেতৃত্বে ছিলেন অসাধারণ মানুষ শেন ওয়ার্ন। এছাড়া বেঙ্গালুরু ও চেন্নাইয়ের সঙ্গেও দারুণ স্মৃতি আছে।’

প্রসঙ্গত, ৪০ বছর বয়সী কুইন্সল্যান্ডার শেন ওয়াটসন খেলোয়াড় হিসেবে জয় করেছেন আইপিএলের ২টি শিরোপা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা