খেলা

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক : সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে এই ঘোষণা দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা এই অলরাউন্ডার। রবিবার ম্যাচ শেষে চেন্নাই সতীর্থদের এমনটাই জানিয়েছেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ ছিলেন ওয়াটসন। গেল বছর অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশকে বিদায় জানিয়েছিলেন। এবারে আইপিএলকে বিদায় জানাবার মধ্য দিয়ে পুরো ক্রিকেট থেকেই অবসর নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই ডানহাতি অলরাউন্ডার।

আইপিএলের ১৩ আসরে ওয়াটসন খেলেছেন রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। অবসর ঘোষণার আগ পর্যন্ত আইপিএলে ১৪৫টি ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। যার ভেতর ৪৩টিই চেন্নাইয়ের হয়ে।

টাইমস অফ ইন্ডিয়ার একটি সূত্র ওয়াটসনের অবসরের বিষয়ে বলেন, 'শেষ ম্যাচ খেলার আগে ড্রেসিংরুমে ওয়াটসন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা তাঁর জন্য একটি ভালো সুযোগ ছিল।'

আইপিএলের চলতি আসরে ১১ ম্যাচে ২৯৯ রান করেছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু বল হাতে ঝুলিতে একটি উইকেটও পুরতে সক্ষম হননি।

এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। এরপর ২০১৯ সালে বিগ ব্যাশ এবং চলতি বছর ব্যাটটাই পুরোপুরি তুলে রাখার সিদ্ধান্ত নেন ওয়াটসন। আর এর মধ্য দিয়ে পুরোপুরি এপিটাফ টানা হয়ে গেল গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা