খেলা

ক্রিকেট পাকিস্তানের চোখে ‘দ্য কিং’ সাকিব

স্পোর্টস ডেস্ক : গেল ২৮ অক্টোবর শেষ হয়েছে টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা। ২৯ অক্টোবর থেকে তিনি মুক্ত। সাকিবের মুক্তির পর সতীর্থরা তাকে অভিনন্দনে ভাসিয়েছেন।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সতীর্থদের আবেগী পোস্ট ঢেউ তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যুক্তরাষ্ট্রের আকাশে আতশবাজি পুড়িয়ে সাকিবের মুক্তি দিনকে উদযাপন করেছেন তার স্ত্রী শিশির।

এবার ২২ গজের মাঠে সাকিবের ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে পাকিস্তানের ক্রিকেটভিত্তিক একটি ফেসবুক পেজ- ‘ক্রিকেট পাকিস্তান’। বাংলাদেশের এই অলরাউন্ডারকে সম্মান জানাতে এতটুকুনও কার্পণ্য করেনি তারা।

রোববার (১ নভেম্বর) ‘ক্রিকেট পাকিস্তান’ তাদের পেজে একটি কার্টুনচিত্র আপলোড করে। যেখানে দেখা গেছে– বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটারের মিলনমেলা। সেখানে সবার মধ্যমনি হয়ে বসে আছেন সাকিব আল হাসান। তার মাথায় মুকুট। রাজসিক ভঙ্গিতে সিংহাসনে বসে থাকা সাকিবের দিকে মুখ করে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, অস্ট্রেলিয়ার মার্কাস পিটার স্টইনিস, পাকিস্তানের ইমাদ, আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবীসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে- দ্য কিং ইজ ব্যাক (রাজার প্রত্যাবর্তন)।

ক্রিকেট পাকিস্তানের এমন পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যে ২৩ হাজারের বেশি লাইক জমা পড়েছে। শেয়ার হয়েছে ৩৬০০-এর বেশি। ছবির নিচে মন্তব্য জমা পড়েছে ২১০০-এর বেশি।

কমেন্ট বক্সে বাংলাদেশি নেটিজেনরা ক্রিকেট পাকিস্তান পেজকে ধন্যবাদ জানাচ্ছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা