খেলা

আবারও ঘরের মাঠে হারল ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নতুন মৌসুমের শুরুটাই করেছিলো পরাজয় দিয়ে। নিজেদের ঘরের মাঠে তারা ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছিল ১-৩ গোলে। সেই পরাজয় দিয়ে শুরুর পর ছয় ম্যাচ শেষেও ঠিক ছন্দ খুঁজে পায়নি ওলে গানার সুলশারের দল। বিশেষ করে ঘরের মাঠ অর্থাৎ ওল্ড ট্র্যাফোর্ড যেন তাদের নিজেদের জন্যই হয়ে গেছে মৃত্যুপুরী।

সবশেষ রোববার (০১ নভেম্বর) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে তারা হারল আর্সেনালের কাছে, ০-১ ব্যবধানে। অথচ আর্সেনালের বিপক্ষে গত ১৪ বছরে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি ম্যাচ ইউ। রোববার রাতের আগে সবশেষ ২০০৬ সালের সেপ্টেম্বরে ওল্ড ট্র্যাফোর্ড থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল গানাররা।

আর্সেনালের বিপক্ষে পরাজয়ের ফলে চলতি মৌসুমে এখনও ঘরের মাঠে জয়ের দেখা পেল না ম্যান ইউ। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-৩ গোলে হারের পর, টটেনহ্যাম হটস্পারের কাছে তারা বিধ্বস্ত হয় ১-৬ গোলে। পরে চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করলেও ফের হারল আর্সেনালের কাছে। এর চেয়ে বরং প্রতিপক্ষের মাঠেই ভালো করছেন মার্কাস র‍্যাশফোর্ড, ম্যাসন গ্রিনউডরা। ব্রাইটনের মাঠে ৩-২ ও নিউক্যাসলের মাঠে ৪-১ গোলে জিতেছে ম্যান ইউ। অর্থাৎ ছয় ম্যাচে মাত্র ২ জয় ও ১ ড্র'তে প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা দলটির সংগ্রহ এখন মাত্র ৭ পয়েন্ট। নামতে নামতে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে নেমে গেছে তারা।

রোববারের ম্যাচটি ছিল ম্যান ইউর হয়ে ওলে গানার সুলশারের শততম ম্যাচ। কিন্তু উপলক্ষ্যটি রাঙাতে পারেননি তার শিষ্যরা। ঘরের মাঠে খুব একটা আধিপত্য ছিল না ম্যান ইউর খেলায়, জোরালো কোনো সুযোগও তৈরি করতে পারেনি তারা। পুরো ম্যাচে মাত্র ২টি শট তারা করতে পেরেছে লক্ষ্য বরাবর, যা থেকে মেলেনি গোল। অবশ্য ম্যান ইউর সমান দুইটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল আর্সেনাল। সেখান থেকেই একটি গোল আদায় করে নেয় তারা। তবে সেটি ছিল আবার পেনাল্টি কিক থেকে। ম্যাচের ৬৮ মিনিটে হেক্টর বেল্লেরিনকে ডি-বক্সে ফাউল করেন পল পগবা। পেনাল্টি পায় আর্সেনাল। সহজ সুযোগে দলকে জয়সূচক গোল এনে দেন পিয়েরে এমেরিক আউবেমেয়াং।

এই জয়ের পরও পয়েন্ট টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। সাত ম্যাচে ৪ জয় ও ৩ পরাজয়ের ১২ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। অন্যদিকে ছয় ম্যাচে ২ জয় ও ১ ড্র'তে ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে অবস্থান ম্যান ইউর। শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ ৭ ম্যাচে ১৬ পয়েন্ট। দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারা এভারটন সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। অ্যাস্টন ভিলার মাঠে ৪-৩ গোলে জেতা সাউথ্যাম্পটন সমান পয়েন্ট নিয়ে তিনে ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের অবস্থান চতুর্থ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা