প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (ছবি: সংগৃহীত)
খেলা

হারের পর যা বললেন প্রোটিয়া অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক: নিজ দেশের মাটিতে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। দেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে এটাই তাদের প্রথম হার। হারের প্রতিক্রিয়ায় বোলিং ইউনিটকে দোষ দিচ্ছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

তার মতে, শেষ ২০ ওভারে ১৮০ রান দেয়াটা সঠিক হয়নি। বোলিং নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। ২৭০-২৮০ রান আমরা তাড়া করতে পারতাম। তবে শেষে ৪০ রান একটু বেশি হয়ে গেছে।

তিনি বলেন, ৩০০ রান তাড়ার সময় কোনো একজনকে অবশ্যই সেঞ্চুরি করতে হতো নয়তো অন্য কারও সমর্থন প্রয়োজন হতো। ডুসেন এবং মিলার থাকার সময়ে আমাদের সেই সুযোগটা ছিল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার রাতে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ইতিহাস গড়া এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

এদিকে এর আগে আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে লিটন দাস ও সাকিব আল হাসান এবং ইয়াসির আলির হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের। জবাবে প্রোটিয়াদের ২৭৬ রানে অলআউট করে দেয় টাইগার বোলাররা।

আরও পড়ুন: মিরাজের প্রশংসায় পঞ্চমুখ তামিম

এ জয়ে বিশ্বকাপ সুপার লিগের টেবিলে ১৬ ম্যাচে অংশ নিয়ে ১১ জয় এবং ৫ হারে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানেই থাকলো বাংলাদেশ। আর ১১ ম্যাচে ৩ জয়, ৬ হার এবং ২টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশম অবস্থানে দক্ষিণ আফ্রিকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা