সারাদেশ

রাতের খাবার শেষের মুহূর্তেই বাবা-মেয়েকে চাপা দিল ট্রাক

নিজস্ব প্রতিনিধি, পাবনা : সারা দিনের কাজ শেষে আদরের মেয়ে বৃষ্টিকে (১২) নিয়ে একসঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন পাবনার সাঁথিয়ার দিনমজুর শাহ বাবু (৩৭)। বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল ঘরে। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাবা-মেয়ের।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটাপাড়া এলাকার। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী সন্তান। হঠাৎ করে সিমেন্টবোঝাই ট্রাকটি ঘরে ঢুকে পড়লে তার নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা