সংগৃহীত ছবি
সারাদেশ

চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বাকুল (৪৫) নামে আত্মসমর্পণকারী এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রাউত গ্রামের এবতেদায়ী মাদরাসা এলাকার মুকুলের বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত

নিহত বাকুল উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশনের ছেলে। তিনি আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্য। বর্তমানে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাকুল ঘোড়ার গাড়িতে ধান নিয়ে সাঁথিয়ার রাউত গ্রামের জালাল মাস্টারের বাড়িতে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে ওই এলাকার এবতেদায়ী মাদরাসা এলাকার মুকুলের বাড়ির পেছনের সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গলা কেটে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি মো. সাইদুর রহমান জানান, হত্যার কারণ জানা যায়নি। তবে তিনি চরমপন্থি সদস্য ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা