সারাদেশ

ডামুড্যায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী রাজা ছৈয়াল বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় রেজাউল করীম রাজা ছৈয়ালকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় তাকে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এ তথ্য নিশ্চিত করে জানান, ডামুড্যা পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ছৈয়াল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘জগ প্রতীক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে সাক্ষরিত একপত্রে তাকে বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, আবদুর রাজ্জাক পিন্টু, সদস্য আবুল মুনসুর আজাদ ভিপি শামীম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বেপারী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু মাদবর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর প্রমুখ।

এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা’কে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। জানা যায়, চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী ডামুড্যা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা