সারাদেশ

ক্যান্সারে আক্রান্ত হাবিবা বাঁচতে চায়

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার প্রধানেরচর গুচ্ছ গ্রামের শিশু কন্যা হাবিবা (১১) ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ক্যান্সারে আক্রান্ত হাবিবা ভূমিহীন হতদরিদ্র দিন মজুর গজারিয়া ইউনিয়নের প্রধানেরচর গুচ্ছ গ্রামের নূর আলম মিয়া ও রাহিমা বেগমের দম্পতির কন্যা। তিন বােনের মধ্যে হাবিবা দ্বিতীয়।

গত একবছর ধরে মরণব্যাধি ক্যান্সার তার শরীরে বাসা বেধেছে। যেই বয়সে হাবিবার স্কুলে লেখা পড়ার কথা। দুই পাঁচজন ছেলে মেয়ের মত খেলাধুলা করে হেসে খেলে বেড়ানাের কথা।
হাবিবার মাতা রাহিমা বেগম জানান, এক বছর আগে হাবিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথম গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করানাে হলে কোন ফল পাওয়া যায়নি। পরবর্তীতে গ্রাম্য চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা শুরু করি। সেখানে বিভিন্ন রকমের টেস্ট করানাে হয়। চিকিৎসাধীন অবস্থায় হাবিবা রােগের কোন পরিবর্তন না হওয়ায় আবার একটি টেস্ট দেয়া হয়।

সেখানে রিপাের্টে হাবিবা ক্যান্সারে আক্রান্ত বলে জানতে পারি। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ঢাকা হাসপাতালে দীর্ঘ মেয়াদি চিকিৎসা নিতে হবে এতে খরচ হবে প্রায় ৮-১০ লাখ টাকা, যা তার যা তার দারিদ্র পিতা-মাতার পক্ষে জোগাড় করা একে বারেই অসম্ভব।

হাবিবা পিতা নূর আলম বলেন, মেয়েকে চিকিৎসা করানোর অর্থ আমার নেই। কন্যা আসমাকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে সহযােগিতা কামনা করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা