সংগৃহীত ছবি
সারাদেশ

ডামুড্যায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) বিকালে ডামুড্যা উপজেলা যুবদলের উদ্যোগে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল এসে বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ মিলিত হয়। আলোচনা শেষে আনন্দমুখর পরিবেশে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান উজ্জ্বল সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মধু মীর, মজিবর মৃধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহাদাত হোসেন, পৌরসভার সাবেক মেয়র প্রার্থী আলমগীর হোসেন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা