সংগৃহীত ছবি
সারাদেশ

ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি: ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : নিখোঁজ এএসআইয়ের মরদেহ উদ্ধার

মঙ্গলবার সকালে ৩৭ নং চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরজুদা বেগম, চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী, ৩৭ নং চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মুন্সী প্রমুখ।

আরও পড়ুন : নোয়াখালীতে বিদেশী মদসহ আটক ১

পরে কোমলমতি শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ হাত ধোয়ার কলাকৌশল দেখান এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আলোচনা শেষে হাত ধোয়ার প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা