সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পরে দূরপাল্লার বাসের যাত্রী ও পথচারীরা।

শিক্ষার্থীরা জানায়, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করে। এঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় দোষীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।

পরে সেনাবাহিনী, র‍্যাব-১৪, ভালুকা মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ে ফিরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা