সংগৃহীত ছবি
সারাদেশ

ফুলছড়িতে আ’লীগ নেতা সুমন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ফুলছড়ি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ

গত রবিবার সন্ধ্যায় গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মদনেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়াও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সুমন মিয়া ওই মামলার অজ্ঞাতনামা আসামি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ ওঠে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় গত ২৬ আগস্ট জেলা বিএনপির দপ্তর স¤পাদক আব্দুল হাই সরকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ, সংসদ সদস্যসহ ১১৪ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা