ছবি: সান নিউজ
সারাদেশ

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রানি, অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাহ মো. জাকারিয়ার বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য ফরিদপুর-১ আসন (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী)র বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বোয়ালমারী উপজেলা বিএনপি।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

শাহ মো. জাকারিয়া বোয়ালমারীর উমরনগর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির কোনো পর্যায়ের সাংগঠনিক পদে নেই। তবে ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অফিস আদালত, থানার দালালীসহ কর্মকাণ্ড চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন বলে একাধিক নেতা কর্মীর অভিযোগ করেছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জাকারিয়া বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনকে জিম্মি করে চাঁদা দাবি করেছেন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি।

বিজ্ঞপ্তিতে জাকারিয়ার পারিবারিক রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তার বাবা কাজী কারী মো. মনজুরুল হক গুনবাহা ইউনিয়নের জামায়াতে ইসলামীর অন্যতম নেতা এবং বিগত নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘জাকারিয়া বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন—এমন একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। সে কারণে দলীয় নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ তার সঙ্গে রাজনৈতিক বা সাংগঠনিকভাবে সম্পৃক্ত না হন।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে জাকারিয়ার বিরুদ্ধে। সে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেছে বলে অভিযোগ পেয়েছি, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমাদের ধারণা, তার পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে তিনি জামায়াতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।’

বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুজ্জামান তপু বলেন, ‘কাজী শাহ মো. জাকারিয়ার সঙ্গে ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। সহস্রাইল এলাকার জাকারিয়া সুমন নামে একজন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন। কাজী জাকারিয়া বিভিন্ন স্থানে ওই নেতার নাম ব্যবহার করে নিজেকে ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তাছাড়া বিবাহিত ব্যক্তির ছাত্রদলের পদ-পদবিতে থাকার সুযোগ নেই। সে ৭ বছর আগে বিবাহ করেছে এবং লেখাপড়াও করেন না। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন কর্মকাণ্ডের অভিযোগ থাকায় শাহ জাকারিয়ার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার আহ্বান জানাচ্ছি।’

উপজেলা বিএনপি জানিয়েছে, শাহ মো. জাকারিয়ার সঙ্গে বিএনপি বা দলের কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক সম্পর্ক নেই। দলের কোনো পর্যায়ের নেতাকর্মী তার সঙ্গে রাজনৈতিক বা সাংগঠনিকভাবে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে শাহ মো. জাকারিয়ার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ থাকায়- বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা