সারাদেশ

সিলেটের পরিবর্তে কুলাউড়া থেকে ট্রেন চলাচল শুরু  

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের বদলে কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জয়ন্তিকা ট্রেন ছেড়ে গেছে। বিকালে এ স্টেশন থেকেই ঢাকার উদ্দেশ্যে পারাবত ছেড়েছে।

কুলাউড়া জংশন রেল স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় যাত্রীদের নিয়ে ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
তিনি জানান, বিকেল পাঁচটায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনও এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হলে ওই স্থানে প্রায় ৮শ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। কর্মীরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পাশাপাশি লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ চালাচ্ছেন। কাজ শেষে হলে সিলেটের সঙ্গে পুনরায় রেল যোগযোগ স্বাভাবিক হবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা