সংগৃহীত ছবি
সারাদেশ

অবৈধ অনুপ্রবেশকালে ২ ভারতীয় আটক

জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯) নামে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টায় তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: ধর্ষণে বাধা দেওয়ায় মাকে নির্যাতন

শনিবার (১৯ অক্টোবর) সকালে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে।

আটককৃতরা হলো- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বলেন, শুক্রবার রাত ৮টায় আলীনগর সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা ২ জনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এরপর তাদেরকে আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: কক্সবাজার রুটের ৮ বিশেষ ট্রেন

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, শনিবার সকালে ভারতীয় ২ নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এর পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

ইতালিতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

জীবিকার সন্ধানে ২০১০ সালে ইতালিতে পাড়ি জমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

দাদাগিরি থেকে সৌরভ, দিদি নম্বর ওয়ান থেকে রচনার বিদায় 

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় পরিবর্তন এসেছে।...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা