সংগৃহীত ছবি
সারাদেশ

ধর্ষণে বাধা দেওয়ায় মাকে নির্যাতন

জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্ষণচেষ্টা ও এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে।

আরও পড়ুন: সাপের কামড়ে নারীর মৃত্যু

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে এই মামলা করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৬ অক্টোবর ওই নারীকে নির্যাতন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে রিয়াদ (২৩) ও মেহরাজ (২৪) নামে দুই যুবককে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর নিজস্ব কোনো জায়গা-জমি না থাকায় অন্যের জমিতে স্বামী, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন। গত বুধবার ওই নারীর বড় মেয়ের কক্ষ থেকে ডাক-চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখেন, তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছেন মেহেরাজ ও রিয়াদ নামে দুই যুবক। এ সময় ধর্ষণে বাধা দিলে দুই যুবক ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণ করে রাখেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, ধর্ষণচেষ্টা ও এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের অংশ

এতে চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং বিপুল পরিমাণ ধুলা ও ধ্বংসাব...

১১ দলীয় ঐক্যজোটের ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  

গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুত...

খালি পায়ে হাঁটা: কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?

প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট ঘাস, মাটি বা বালুর ওপর খালি পায়ে হাঁটা শরীর ও মনের...

 রাশিয়ায় মৃত্যু ভাতার টাকায় প্রতারণার অভিযোগ

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ায় সেনাসদস্যদের মৃত্যু-পরবর্তী সরকারি ক্ষতিপ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা