সংগৃহীত ছবি
সারাদেশ

ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি: জয়পুরহাটে বেসরকারি বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনের পর রুমা বেগম (২৭) নামের ১ রোগীর ভুলভাবে অপারেশন করায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

আরও পড়ুন: আধিপত্য বিস্তারের জেরে কিশোর খুন

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে জেলা শহরের পূর্ববাজার এলাকার ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রুমা বেগম (২৭) সদর উপজেলার ভাদসা ইউনিয়নের নূরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেন সাকিবের স্ত্রী। তাকে টনসিলের অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান বলেন, মৃতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ডাক্তারকে পাইনি। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের স্বজন, ক্লিনিক ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টায় রুমা বেগমকে টনসিলের অপারেশনের জন্য ভর্তি করানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. আসাফউদ্দৌলা ও জয়পুরহাট জেলা হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. তানভীর হোসেনের তত্ত্বাবধানের রোগীর অপারেশন হয়। অপারেশন শেষে রোগীকে অজ্ঞান অবস্থায় বেডে দেওয়া হয়। বেডে দেওয়ার পরপরই রোগী ছটপট করতে করতে মারা যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা