সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলায় আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসের চাপায় ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পৌনে ৯টার দিকে আক্কেলপুর পৌরশহরের রুপনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- আসলাম সরদার (৫৫)। তিনি আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আসলাম সরদার আক্কেলপুর কলেজ বাজার থেকে মাংস কেনার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন। তিনি একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়েন। ওই ভ্যানে আরও কয়েকজন যাত্রী ছিলেন। রুপনগর মোড় এলাকার সড়কের ওপর একটি ট্রাক মালামাল আনলোড করছিল। ওই ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কা লাগে। এতে ওই ভ্যানে থাকা আসলাম সরদারসহ তিনজন যাত্রী সিটকে পড়ে যান। এ সময় আক্কেলপুর বাস টার্মিনাল থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস আসলামকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। মাথা ও হাত থেতলে ঘটনাস্থলেই আসলাম মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বাস চাপায় এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। বাসটি দ্রুত বগুড়ার উদ্দেশ্যে চলে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা