সারাদেশ

এক বাগাড়ের দাম ৩২ হাজার টাকা!

নাটোর প্রতিনিধি : ৩১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে। পরে মাছটি বৃহস্পতিবার বিকেলে এক হাজার ৫০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লালপুর উপজেলার রাইটার ঘাট এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোহেল রানার জালে বড় একটি বাগাড় ধরা পড়ে। মাছটি ওজন দিয়ে দেখা যায় ৩১ কেজি। মাছটি বিক্রির জন্য লালপুর বাজারে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। সোহেল রানা মাছটি স্থানীয় আড়তদার ফুরকান আলীর কাছে ২৭ হাজার টাকায় বিক্রি করেন।

লালপুর মাছবাজারের আড়তদার ফুরকান আলী বলেন, ৮৬৫ টাকা কেজি দরে তিনি মাছটি কিনে নেন। পরে বিকেলে তিনি মাছটি নাটোরের কাদিরাবাদ সেনানিবাস এলাকায় খুচরা প্রতি কেজি ১ হাজার ৫০ টাকায় বিক্রি করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা