সারাদেশ

বড়শিতে ধরা পড়ল লাখ টাকার বাগাড়

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে জালাল উদ্দিন নামে এক জেলের বড়শিতে ৯২ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। যা বিক্রি হয়েছে ১ লাখ ১০ হাজার টাকায়। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাগলপাড়া গোরিং এলাকায় তিস্তা নদীতে এ বাগাড় মাছ ধরা পড়ে।

আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা

স্থানীয়রা জানান, ভোরের দিকে কয়কজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। এদের মধ্যে জালাল উদ্দিন কয়কবার বড়শি টেনে মাছ ধরতে না পেরে হতাশ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর আবারও বড়শি টানা শুরু করলে তার বড়শিতে একটি বিরাট বাগাড় মাছ আটকা পড়ে। মাছটি নিজে টেনে তুলতে না পেরে কয়েকজনের সহযোগিতায় মাছটি টেনে মাটিতে তোলা হয়। পরে মাছটি তিনি বাজারে নিয়ে গেলে অসংখ্য মানুষ এক নজর দেখার জন্য ভিড় করেন। অনেকেই মাছটির পাশে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

পরে ডিমলা উপজেলার ডালিয়া ২নং বাজারে মাছটি নিয়ে গেলে এক লাখ ১০ হাজার টাকা দিয়ে খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী কিনে নেন। তারপরে মাছটি নীলফামারী জেলা সদরে বিক্রির জন্য পাঠিয়ে দেন। সেখানে বড় বাজারে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেন তিনি।

নীলফামারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমীন আক্তার জানান, নতুন পানিতে তিস্তা নদীতে মাছের সংখ্যা বেড়েছে। তাই এখন জেলেরা ভালো মাছ পাচ্ছেন। দেশীয় এসব মাছ খেতে খুবই সুস্বাদু। আর এ মাছগুলো ধরে তিস্তাপাড়েরর কিছু অসহায় জেলেরা জীবিকা নির্বাহ করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা