ফাইল ছবি
খেলা

বিশ্বকাপের দল ঘোষণা

সান নিউজ ডেস্ক: অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ দল। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আসন্ন বিশ্বকাপের দল।

আরও পড়ুন: ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান

শেষপর্যন্ত সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের দল। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।

সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাইম শেখ, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন। অবসর নেওয়ায় দলে নেই মুশফিকুর রহিম। তাদের জায়গায় এসেছেন লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

মূল দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবেন শেখ মেহেদি হাসান। তিনি ছাড়াও রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি ড্যাশিং ওপেনার সৌম্য সরকারকে। বিশ্বকাপে যে কারও ইনজুরিতে এ চারজনের মধ্য থেকে বদলি খেলোয়াড় নেওয়া যাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা