আমার যোগ্যতা… আমি বিসিবিতে
খেলা

আমার যোগ্যতা… আমি বিসিবিতে

স্পোর্টস ডেস্ক : আলোচিত-সমালোচিত ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন নব্বই দশকের পুরো সময় ও বর্তমান শতাব্দীর প্রথম ভাগে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে সমাদৃত ছিলেন। পেস বোলার কাম মিডল অর্ডার হিসেবে ধরা হতো তাকে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ

তবে সুনাম-সুখ্যাতির বাইরে বোর্ডে বেশি পদে অধিষ্টিত থাকা ও জাতীয় দলের ম্যানেজমেন্টের অংশ হয়ে সুজন নিন্দিত ও সমালোচিত। বিদেশি হাই প্রোফাইল কোচ থাকার পরেও তিনি কেন জাতীয় দলের ডিরেক্টর? সেখানে তার কাজ কী? কতটা দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করতে পারছেন? তা নিয়েও রয়েছে প্রশ্ন।

সদ্য পর্দা নামা এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আইসিসির ডেভেলাপমেন্ট বিভাগের হয়ে কাজ করা বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম।

বুলবুল সাক্ষাৎকারে জানান, বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন ব্যর্থ। পারফরম্যান্স খারাপ হলে ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করানো হলে সুজনকে কেন নয়! তার মতে, সুজনের কথাবার্তা দলকে বিরক্ত করে। গণমাধ্যমে এসব পড়ে বেজায় চটেছেন খালেদ মাহমুদ।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় দলের ক্যাম্প শুরুর দিনে তার এক সময়ের সতীর্থকে এক হাত নিলেন তিনি।

‘আমার যোগ্যতা… আমি বিসিবিতে আছি, আমি তো নির্বাচিত পরিচালক। ওখান থেকে আমাদের টিম ডিরেক্টর করা হয়েছে। বোর্ডের প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কেন আমাকে দায়িত্ব দিয়েছেন বলতে পারব না। এটা তো আমি চেয়ে নিইনি। আমি তো বাচ্চা না। আমি তো কাঁদবো না যে এটা লাগবে।’

‘ওনার কী যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার? সেটাই আমি জানি না আসলে। উনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। খেলা ছাড়ার পর থেকে আমি ক্রিকেটের সঙ্গেই আছি। ন্যূনতম একটা বেতনে সাড়ে ৪ বছর বিসিবিতে কাজ করেছি।’ – যোগ করেন সুজন।

আরও পড়ুন : ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করার আগ্রহের কথা জানালেও প্রকৃতপক্ষে বুলবুলের মধ্যে সেই আগ্রহ দেখেননি সুজন।

তার দাবি, ‘আপনাদের মাধ্যমে সব সময় শুনি, উনি বাংলাদেশে কাজ করতে চান। আমার তো এগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞ। আমি নিজেই উনাকে অফার দিয়েছি বাংলাদেশে কাজ করতে। উনি কোনোদিনই আমাকে জানাননি যে কাজ করতে চান। উনি প্রতিবারই এ রকম হাইপ তোলেন।’

বুলবুলের যোগ্যতার প্রশ্ন তুলে তার সঙ্গে নিজের তুলনাও দেন সুজন। তার ভাষায়, ‘উনি কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন? উনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে একবারই কাজ করেছেন, যেবার আবাহনীতে কাজ করেছেন।

আরও পড়ুন : প্রকাশ্যে কেউ ধূমপান করে না

এ ছাড়া উনি চীন, ব্যাংকক, ফিলিপাইন… ওখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ছেলে-মেয়েদের সঙ্গে কাজ করেছেন। ওখানে আন্তর্জাতিক ক্রিকেট কোথায় পেলেন। সুতরাং ওনার যোগ্যতাটা কোথায়? আমি অনেক আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট। বাংলাদেশের হেড কোচও ছিলাম।’

সুজন মনে করেন, অন্যের যোগ্যতা নিয়ে কথা বলার আগে নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করা উচিত। বুলবুলকে সেই পরামর্শই দিয়েছেন তিনি, ‘একটা মানুষকে নিয়ে যখন বলব, তখন নিজের যোগ্যতা নিয়েও চিন্তা করা উচিত যে আমি কতটুকু পারি, না পারি। কে ভালো, কে খারাপ; এটা জাস্টিফাই করার অধিকার তার যেমন নেই, আমারও নেই। তাই এটা নিয়ে আমি বলতেও চাই না। উনি বড়, উনাকে সেই শ্রদ্ধাটা আমি সব সময় করি, করব।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা