এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
খেলা

এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ১৫তম আসরে তারুণ্য নির্ভর দল নিয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা ক্রিকেট দল।

আরও পড়ুন: ফের বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা ঘরে তুলল শ্রীলংকা।

রোববার আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ভানুকা রাজাপাকসের ৪৫ বলের ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭০ রান করে শ্রীলংকা।

আরও পড়ুন: সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন

টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ২২ রান করা পাকিস্তান, এরপর শূন্য রানের ব্যবধানে পরপর দুই বলে বাবর আজম ও ফখর জামানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে ৫৯ বলে ৭১ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান।

আরও পড়ুন: বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮

২ উইকেটে ৯৩ রান করা পাকিস্তান এরপর ৫৪ রানের ব্যবধানে হারায় ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

ইনিংসের শেষ দিকে সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, খুশদিল শাহ, শাদাব খান, নাসিম শাহ ও হারিস রউফরা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন

লঙ্কানদের পক্ষে ৪ উইকেট নেন প্রমোদ। ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২টি উইকেট নেন চামিকা করুনারত্নে আর ১ উইকেট নেন মাহেশ থেকশানা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা