পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ
খেলা
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতকে টপকে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ‘এ’ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি পয়েন্ট তালিকায় ভারতকে টপকে শীর্ষে অবস্থান করেছে টাইগ্রেসরা।

আরও পড়ুন : বাবুল আক্তার ‘অত্যন্ত চতুর মানুষ’

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নেপালের স্থানীয় সময় দেশটির রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হয় আরও দুটি গোল। তাতে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে এদিন ম্যাচের ৩ মিনিটেই লিড নেয়। এ সময় পাকিস্তানের ডিফেন্ডার বক্সের মধ্য থেকে বল ক্লিয়ার করেন।

আরও পড়ুন : সিরিয়ায় রুশ হামলায় নিহত ১২০

সেটি চলে যায় বক্সের বাইরে থাকা মনিকা চাকমার কাছে। মনিকা বল পেয়েই ডান পায়ের শটে জালে পাঠান। ২৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়।

সিরাত জাহান স্বপ্না এ সময় সাবিনার বাড়িয়ে দেওয়া বল পেয়ে কাছ থেকে গোল করেন। ৩১ মিনিটে ব্যবধান হয় ৩-০।

এ সময় মনিকার পাস থেকে বল পেয়ে যান সাবিনা। তার সামনে ছিলেন কেবল পাকিস্তানের গোলরক্ষক শাহিদ বুখারী। তাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান সাবিনা। ৩৫ মিনিটে ক্যাপ্টেন তার জোড়া গোল পূর্ণ করলে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

আরও পড়ুন : ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে

বিরতির পর ৫৮ মিনিটে অধিনায়ক সাবিনা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। দুই ম্যাচে তার মোট গোল এখন ৫।

এ সময় মারিয়া মান্ডার ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে।

আর ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে গোল করে পাকিস্তানের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ঋতুপর্ণা চাকমা।

আরও পড়ুন : বেঁচে থাকার সব দিয়েছে ভারত

এর আগে বাংলাদেশ দল অধিনায়ক সাবিনার জোড়া গোলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল।

বাংলাদেশের কাছে শনিবার বড় ব্যবধানে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে সাবিনা বাহিনী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

ইসরায়েলের প্রস্তাব, সৌদির প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে যৌথভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা