খেলা

পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা আফগানদের

সান নিউজ ডেস্ক : উত্তেজনার শুরুটা হয়েছিল মাঠেই পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করে আফগান পেসার ফরিদ আহমেদ কিছু একটা বলেছিলেন,মেজাজ হারিয়ে আসিফ ব্যাট দিয়ে মারতে যান ফরিদকে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

সেই রেশ ছড়িয়ে পড়লো মাঠের বাইরেও। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তে নাটকীয় হার মেনে নিতে পারেননি আফগান সমর্থকরা। মাঠেই চেয়ার উপড়ে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা করেন তারা।

এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়েছিল পাকিস্তান আর আফগানিস্তানের লড়াইটি। যে ম্যাচে আফগানরা জিতলে তারা তো টিকে থাকতোই, ফাইনালে উঠার লড়াই জমে উঠতো চার দলের মধ্যেই।

এমন এক হাইভোল্টেজ ম্যাচ উত্তেজনা ছড়াবে না, তা কী হয়! উত্তেজনা ছড়ালো বৈকি! তবে এতই বেশি, যা নিয়ে এখন দুই দেশের ক্রিকেট সমর্থকদের সম্পর্ক হয়ে গেলো সাপে-নেউলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রশিদ খানরা ম্যাচ হারার পর স্টেডিয়ামের মধ্যেই পাকিস্তানি সমর্থকদের ওপর আক্রমণ করে বসেন আফগানিস্তানের সমর্থকরা।

আরও পড়ুন : ভিয়েতনামে বারে অগ্নিকাণ্ড, নিহত ৩২

ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের চেয়ার উপড়ে পাকিস্তানি সমর্থকদের দিকে ছুড়ে মারছেন আফগান সমর্থকরা। যা নিয়ে লেগে গেছে দুই দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যেও।

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার আফগান সমর্থকদের হামলার ভিডিওটি টুইটারে শেয়ার করে শফিক স্টানিকজাইকে ট্যাগ করে লিখেছেন, ‘আফগান ভক্তরা এটা কী করছে? এটা তারা অতীতে একাধিকবার করেছে। এটি একটি খেলা এবং এটি সঠিক মেজাজে পরিচালিত হওয়া উচিত। শফিক স্টানিকজাই আপনি যদি খেলায় এগিয়ে যেতে চান, তবে আপনার ভক্ত এবং খেলোয়াড়দের কিছু জিনিস শিখতে হবে।’’

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

শোয়েবের সেই টুইটে আফগান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই রিপ্লাই দিয়েছেন এভাবে, ‘আপনি সমর্থকদের আবেগে বাধ দিতে পারবেন না। এসব ঘটনা বিশ্ব ক্রিকেটে বহুবার ঘটেছে। আপনি বরং কবির খান, ইনজামাম ভাই এবং রশিদ লতিফকে জিজ্ঞেস করতে পারেন, আমরা তাকে কেমন চোখে দেখতাম। আমার পরামর্শ থাকবে, কোনো মন্তব্যে জাতিকে জড়িয়ে দেবেন না।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা