সংগৃহীত
সারাদেশ

হাত-পা ভেঙে দিলো যুবকের

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় শাহাদাত হোসেন (৩৬) নামে ১ যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে তার ১ হাত ও ১ পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন: ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি, গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মৃত আবদুল মজিদ সৈয়ালের ছেলে।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে শুয়ে ছিলেন শাহাদাত। এই সময় একই ইউনিয়নের জামালপুর গ্রামের নয়ন, রিপন, পিয়াসসহ (৫-৬) জন অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে ইঞ্জিন চালিত ১টি ট্রলারে করে তুলে নিয়ে যায়। এর পরে চাঁদপুরের মতলব উপজেলার বেলতলী লঞ্চঘাট এলাকায় নিয়ে রড দিয়ে পিটিয়ে তার ১ হাত ও ১ পা ভেঙে ফেলে রেখে চলে যায় তারা। তার পরে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

আরও পড়ুন: সাদিক অ্যাগ্রো গুঁড়িয়ে দিচ্ছে ডিএনসিসি

আহত শাহাদাত জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি বাড়িতে ছিলাম। এ সময় জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে পিয়াস, তোফায়েল হোসেনের ছেলে শ্রাবণ ও খালেক মিয়ার ছেলে জামানসহ ৫ জন আমাকে তুলে নিয়ে বেলতলী এলাকায় যায়। এরপর সেখানে নিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে। এই সময় ওদুদ নামে ১ সন্ত্রাস আমাকে পিস্তল ঠেকিয়ে বলে আমার ছোট ভাই উজ্জ্বলকে তাদের হাতে তুলে দিতে তাহলে তারা আমাকে ছেড়ে দিবে। তারা আমার হাতে ২টি পিস্তল দিয়ে ভিডিও করে স্বীকারোক্তি নেয় এবং ১টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় যে আমি তাদের এখানে ডাকাতি করতে এসেছি।

আহত শাহাদাত হোসেনের ভাই উজ্জ্বল সৈয়াল বলেন, আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এ সময় চিকিৎসকেরা জানিয়েছেন, তার ১ হাত ও ১ পা ভেঙে গেছে।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খাঁন জানান, এই ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা