সারাদেশ

কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ

সান নিউজ ডেস্ক: নেত্রকোনার মদনে আব্দুল কুদ্দুছকে (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মধ্যরাতে এক কিশোরীকে (১৫) বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবো

এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে থানায় এ ব্যাপারে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। পরে পুলিশ ওই রাতেই অভিযুক্তকে চানগাঁও গুচ্ছগ্রাম থেকে গ্রেফতার করেছে। আব্দুল কুদ্দুছ উপজেলার চানগাঁও গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুছ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। ভুক্তভোগীর মা সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে বাড়িতে না থাকার সুযোগে মধ্যরাতে আব্দুল কুদ্দুছ ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে নিজ ঘরে ধর্ষণ করে। এ বিষয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে কোনো সহযোগিতা না পাওয়ায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ওই রাতেই পুলিশ চানগাঁও গুচ্ছগ্রাম থেকে অভিযুক্ত আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করে।

আরও পড়ুন: আমাদের ফরেন রিজার্ভ কমছে

বিষয়টি নিশ্চিত করেছন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়। অভিযুক্ত আব্দুল কুদ্দুছকে ওই রাতেই গ্রেফতার করে বুধবার (১৪ সেপ্টেম্বর) নেত্রকোনা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা